সিলেটের বিভিন্ন টিকা কেন্দ্রে মনিটরিং টিম এর কার্যক্রমকে উৎসাহিত করতে কেন্দ্রীয় ও স্থানীয় কৃষক লীগের প্রতিনিধি দল

Published: 8 August 2021

সিলেট অফিস :

মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশের ন্যায় সিলেটে ও শুরু হয়েছে গণ টিকাদান কর্মসূচি। ৭ আগষ্ট শনিবার সকালে টিকা কেন্দ্র মনিটরিং টিমের পক্ষে বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল এর নেতৃত্বে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন ও দেওকলস ইউনিয়নের টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি ডাঃ মিফতাউল হোসেন সুইট, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম দিলু, মৎস্য ও প্রাণি বিষয়ক সম্পদ শামীম কবির, ধর্ম বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন তারা মিয়া, স্বাস্হ্য বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক মোস্তাকুর রহমান, জেলা কৃষকলীগ নেতা ছালা উদ্দিন পারবেজ, মকবুল হোসেন, বিশ্বনাথ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, কৃষকলীগ নেতা সাহাব উদ্দিন, প্রদিপ শুত্র ধর, মাসুক মিয়া, আফাজ উদ্দিন, শহিদুল ইসলাম, আমির আলী প্রমুখ।
টিকাদান কেন্দ্র পরিদর্শন কালে কৃষকলীগের কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল বলেন, গণটিকা কার্যক্রম সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দক্ষ নেতৃত্বে বাংলাদেশ করোনা পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবেলা করছে। এই কার্যক্রম সামনে আরোও গতিশীল হবে।
তিনি স্বাস্থ্যবিধি মেনে
সবাইকে টিকা গ্রহণের আহবান জানিয়ে বলেন, অচিরেই
আমরা করোনামুক্ত বাংলাদেশ দেখতে পাব ইনশাআল্লাহ।