ড্যাব ও জেড আর এফ এর পক্ষ থেকে সিলেটে ঔষধ প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি :

ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেড আর এফ) এর উদ্যোগে ৯ই আগস্ট সোমবার সিলেটে বিএনপি জেলা ও মহানগর শাখার করোনা সহায়তা কেন্দ্রে ঔষধ ও সুরক্ষা সামগ্রী প্রেরণ করা হয়েছে।
সিলেট জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে ঔষধ ও সুরক্ষা সামগ্রী করোনা সহায়তা কেন্দ্রের সেচ্ছাসেবকদের কাছে তুলে দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। এ সময় করোনা সহায়তা কেন্দ্রের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আবু সালেহ মোঃ তাহের, কামরুল হাসান, হাসান মঈন উদ্দিন আহমদ মঈনুল , মিজানুর রহমান পাবেল, আব্দুল হাছিব , আশিকুর রহমান তারেক।




