পরীমনি ভুল মানুষের প্রেমে পড়ে- তসলিমা নাসরিন
পোস্ট ডেস্ক :

তসলিমা নাসরিন। নানা ভাবে আলোচিত সমালোচিত এক নারী। তার কৃতকর্মের কারণে দেশ থেকে তাকে নির্বাসনে পাঠানো হয়েছে। অবস্খান করছেন ভারতে। সেখানে থেকে সোস্যাল মিডিয়া কাপাচ্ছেন তিনি।
এবার পরিমনী ইস্যুতে নানা পোস্ট দিয়ে রয়েছেন আলোচনায়। এবার তিনি পরিমনীকে নিয়ে লিখেছেন :
পরীমণি সমাজের অধিকাংশ মেয়ের মতোই ভুল মানুষের প্রেমে পড়ে। এক সাংবাদিকের প্রেমে পড়েছিল, তাকেই বিয়ে করবে ঘোষণা করেছিল। শেষ মুহূর্তে সে বিয়েটা আর করেনি। কারণ সেই সাংবাদিক পরীমণির সিনেমার নিন্দে করেছিল, তাকে সিনেমা করতে বাধা দিচ্ছিল। তাকে বিয়ে না করার সিদ্ধান্তটি সে ঠিক নিয়েছিল। সুদর্শন পুলিশ অফিসারের প্রেমেও পড়েছিল। অফিসারটি বলেছিল, সে অবিবাহিত। পরে পরীমণি যখন জানতে পারে সে বিবাহিত, সে সরে আসে। মেয়ে, তার ওপর সুন্দরী, তাকে যে কতভাবে পুরুষেরা চায়, এবং মুঠোয় বন্দি করতে চায়।
এই যে তাকে রিমান্ডে নিচ্ছে দিনের পর দিন, রিমান্ডে তো শুনেছি প্রচণ্ড নির্যাতন করা হয়। রিমান্ডে নিয়ে তাকে তো মানসিক নির্যাতন করা হচ্ছেই, শারীরিক নির্যাতন করা হচ্ছে না তো? ধর্ষণ করা হচ্ছে না তো?




