পায়ে হেঁটে মক্কার পথে ব্রিটিশ হজযাত্রী

Published: 11 August 2021

পোস্ট ডেস্ক :


হজ পালন করতে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন যুক্তরাজ্যের একজন মুসলিম। নিজের প্রয়োজনীয় সামগ্রি ঘরে বানানো একটি ট্রলিতে নিয়ে পথ চলা শুরু করেন তিনি। গত ১ আগস্ট সকালে তিনি যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটন শহরের নিজ বাড়ি থেকে তাঁর যাত্রা শুরু হয়।

২০২২ সালের হজে অংশ নেওয়ার পরিকল্পনা করেছেন এ হজযাত্রী। হজ শুরুর আগেই তিনি মক্কায় পৌঁছবেন বলে জানিয়েছেন এ ব্রিটিশ অভিযাত্রী।

নিজের হজযাত্রা বিশ্ববাসীকে জানাতে ইউটিউব, টিকটক ও ফেসবুকে লাইভ পথযাত্রা সম্প্রচার করেন। ইতিমধ্যে সামাজিক যোগযোগ মাধ্যমে ‘পিস জার্নি ফ্রম দ্য ইউকে টু মক্কা’ নামে তাঁর ভিডিওগুলো বেশ সাড়া জাগিয়েছে।

প্রায় আড়াই শ কেজি ওজনের ট্রলি নিয়ে পথচলা শুরু করেন এ হজযাত্রী। আগামী এক বছর এ ট্রলিই তাঁর সহযাত্রী। এটি তিনি নিজের ঘর হিসেবে ব্যবহার করবেন। এখানে তিনি খাবার গ্রহণ করেন। রাতে তিনি এখানেই ঘুমিয়ে থাকেন।
পবিত্র মক্কা নগরী পৌঁছতে তাঁকে প্রায় চার হাজার দুই শ মাইল পথ অতিক্রম করতে হবে। দীর্ঘ পথ পাড়ি দিতে তাতে এক হাজার ৩৩০ ঘণ্টা হাঁটতে হবে।

দীর্ঘ পাড়ি দেওয়া তাঁর সহজতর নয়। তদুপরি যাত্রার পুরো সময় তিনি সব মুসলিমের জন্য দোয়া করছেন। মহান আল্লাহর কাছে তিনি পুরো বিশ্বের নিরাপত্তা ও রোগমুক্তি চেয়ে দোয়া করেন। তাছাড়া সবার কাছে তাঁর নিরাপদ যাত্রার জন্য দোয়া কামনা করেন।
পায়ে হেঁটে হজযাত্রার মাধ্যমে তিনি নিজের খ্যাতি চান না। বরং বিভিন্ন সংবাদপত্রে ইসলাম ধর্মকে নেতিবাচক হিসেবে যে অপপ্রচার চালানো হয়, তিনি এর প্রতিবাদে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে চান। যেন মানুষ তাঁকে দেখে ইসলাম সম্পর্কে জানতে অনুপ্রাণিত হয়।