লন্ডনস্থ হাইকমিশনে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে‘র স্মারকলিপি পেশ
স্টাফ রিপোর্টার :

সিলেটের জকিগঞ্জ উপজেলায় দেশের ২৮তম গ্যাস ফিল্ডের সন্ধান লাভ করায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। সেই সাথে জকিগঞ্জের বাসিন্দাদের গ্যাস প্রদান, স্থানীয়দের চাকুরি নিশ্চিত করার দাবী জানিয়ে মঙ্গলবার বাংলাদেশ হাইকমিশনে স্বারক লিপি প্রদান করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
সংগঠনের সভাপতি ক্রয়ডন কাউন্সিলের মেয়র কাউন্সিলার শেরোয়ান চৌধুরী ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেন্ট্রাল লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে গিয়ে, হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের হাতে স্বারকলিপি তুলেদেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ট্রেজারার গোলাম মতুর্জা চৌধুরী, জকিগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক ফজলে আহমদ চৌধুরী।
স্বারকলিপিতে নেতৃবৃন্দ জকিগঞ্জ উপজেলায় সাম্প্রতিক সময়ে মাদক ও ইয়াবা ব্যবসা প্রসার লাভ করায় উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারকে যথাযথ প্রদক্ষেপ নেয়ার আহবান জানান। একই সাথে জকিগঞ্জ উপজেলাকে স্বাধীনতার যুদ্ধের সময় প্রথম শত্রু মুক্ত অঞ্চল ঘোষণার দাবী তুলেন।
বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে দেশের ৪টি মন্ত্রনালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। সেগুলো হচ্ছে, পররাস্ট্র মন্ত্রনালয়, স্বরাষ্ট্রমন্ত্রনালয়, মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়।
ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে‘র স্মারক লিপি পেশ