কানাইঘাটে ৬০ বোতল অফিসার্স চয়েজ মদসহ আটক ১
সিলেট অফিস :

কানাইঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদসহ ১ মাদক বযবসায়ীকে আটক করেছে।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নির্দেশনায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাতে লক্ষীপ্রসাদ ইউনিয়নের হালাবাদী গ্রামের গড়াখাই ব্রিজের পাশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় কালীনগর গ্রামের আব্দুল করিমের ছেলে রহিম উদ্দিনের কাধেঁ থাকা চটের বস্তা তল্লাশী করে ৬০ বোতল অফিসার্স চয়েজ মদসহ আটক করা হয়। অটককৃত আসামীর বিরুদ্ধে কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়েরে নির্দেশে জেলা পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। গতরাতে কানাইঘাট থানা পুলিশ ৬০ বোতল অফিসার্স চয়েজ ০১ (এক) জনকে গ্রেফতার করেছে।




