লন্ডনে জুড়ী টি এন খানম সরকারি ডিগ্রি কলেজের ৩ শিক্ষক সংবর্ধিত

Published: 13 August 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


জুড়ী টি এন খানম সরকারি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন প্রিন্সিপাল ফখর উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাকালীন সহকারী অধ্যাপক শফিকুল হক স্বপন ও অধ্যাপিকা সেলিনা বেগমকে লন্ডনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

টি এন খানম সরকারি ডিগ্রি কলেজের প্রথম ব্যাচের ছাত্র জহির ইসলাম জাবেল এর সভাপতিত্বে মোঃ আব্দুস সবুর এর পরিচালনায় উক্ত সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। গত ১২ই আগস্ট পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এই সংবর্ধনা সভায় প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও শিক্ষার্থীগণের উপস্থিতি এক মিলন মেলা পরিণত হয়।
২৮ বছর আগে প্রতিষ্ঠিত কলেজের শিক্ষক এবং ছাত্রদের একসাথে মিলিত হয়ে অতিতের স্মৃতি রোমন্তন করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। শিক্ষক এবং ছাত্র প্রতিষ্ঠাকালীন সময়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি সরকারি কলেজের সাবেক ছাত্রদেরকে নিয়ে একটি সংগঠন করে এলাকার শিক্ষার মান উন্নয়নের ব্যাপারে ভূমিকা রাখার জন্য প্রিন্সিপাল ফখর উদ্দিন আহমেদ সকল ছাত্রদের প্রতি অনুরোধ জানান।

উক্ত সংবর্ধনা সভায় সাবেক ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন সাদিকুর রহমান, ফখরুল ইসলাম, খাইরুল ইসলাম শাহীন, লুৎফুর রহমান, মাহফুজুর রহমান, জি এম রনি, ইমরানুল হক রাসেল, আব্দুল মতিন মুন্না, সিপার রেজা আরো অনেক। সাবেক ছাত্র ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মঈনুল ইসলাম উজ্জল, সালেহ আহমেদ, রিয়াজ উদ্দিন, আব্দুস সামাদ রাজু প্রমূখ।