শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পনিটুলা পূজা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Published: 13 August 2021

সংবাদ বিজ্ঞপ্তি :

আসন্ন শারদীয় শ্রীদুর্গাপূজা ২০২১ইং উপলক্ষে সিলেট নগরীর পল্লবী আবাসিক এলাকাস্থ পনিটুলা সার্বজনীন দুর্গা পূজা উদ্যাপন কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সরকার কর্তৃক সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পনিটুলা দুর্গাপূজা মণ্ডপ প্রাঙ্গণে শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১০ টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পনিটুলা সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি সুদীপ ঘোষ টুটুল। পনিটুলা সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক সজল ঘোষ-এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পনিটুলা সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন কমিটির প্রধান উপদেষ্ঠা প্রদীপ ঘোষ। আরো বক্তব্য রাখেন পনিটুলা সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন কমিটির উপদেষ্ঠা শংকর চন্দ্র ঘোষ বাবুল, নির্মল ঘোষ, রপন ঘোষ, শুধাংসু হাওলাদার, তপু ঘোষ পিন্টু, পলাশ ঘোষ, বিকাশ ঘোষ, জয়দ্বীপ ঘোষ, রাহুল ধর, রূপক প্রমুখ।

মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন শারদীয় শ্রীদুর্গাপূজা সরকার কর্তৃক সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে যথাযথ ভাবে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, পঞ্জিকা মতে, ২০২১ সালের শারদোৎসব শুরু হবে ১১ অক্টোবর। তার আগে ৬ অক্টোবর মহালয়ায় শুরু হবে দেবী পক্ষ। ১১ অক্টোবর মহাষষ্ঠীতে দুর্গাপুজো শুরু হবে চলবে ১৫ অক্টোবর মহাদশমী পর্যন্ত। এর মধ্যে ১২ অক্টোবর মহাসপ্তমী, ১৩ অক্টোবর মহাঅষ্টমী ও ১৪ অক্টোবর মহানবমী।