আফগানিস্তান ইস্যুতে কোবরা কমিটির বৈঠক করবেন বরিস জনসন
পোস্ট ডেস্ক :

আফগানিস্তানে তালেবানদের নতুন করে উত্থান, সহিংসতা, বেসামরিক মানুষের প্রাণহানীতে জরুরি নিরাপত্তা বিষয়ক কোবরা কমিটির বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ শুক্রবার এ বৈঠকে সভাপতিত্ব করার কথা তার।
এ খবর দিয়েছে অনলাই বিবিসি। অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে আরেক রিপোর্টে বলা হয়েছে, পরিস্থিতি আলোচনায় বসছেন ন্যাটো দূরাও। ন্যাটোর মহাসচিব জেনস স্টোলটেনবার্গ এই আলোচনায় নেতৃত্ব দেবেন।
একটি সূত্র জানিয়েছে, কিভাবে উদ্ধার অভিযান চালানো যায়, তা নিয়ে এতে আলোচনার কথা রয়েছে। এরই মধ্যে নিজেদের নাগরিকদের উদ্ধারে সহায়তা এবং আফগান সরকারকে সমর্থন দিতে অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।




