জাতির উদ্দেশ্যে ভাষণে যা বললেন আফগান প্রেসিডেন্ট

Published: 14 August 2021

পোস্ট ডেস্ক :


তালেবান মিলিশিয়ারা দেশের একটি বড় অংশ দখলের পর এই প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গণি। গত বুধবার সর্বশেষ তাকে জনসম্মখে দেখা গিয়েছিল। সেসময় তিনি উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরীফে গিয়েছিলেন তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। তবে শনিবার এই শহরে একাধিক বড় হামলা চালিয়েছে তালেবান। এদিনই টেলিভিশনের ভাষণে আশরাফ গণি বলেন, জনগণের প্রতিনিধি ও বিদেশি বন্ধুরাষ্ট্রের সঙ্গে বিস্তৃত আলোচনা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যদের পুনরায় দেশের বিভিন্ন স্থানে মোতায়েন করাই আমাদের প্রথম লক্ষ্য। এ নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এরপরই গণি বলেন, জনগণের প্রেসিডেন্ট হিসেবে আমি নিশ্চিত করতে চাই, আমরা আর কাউকে উচ্ছেদ হতে দেব না।

তবে তালেবানকে থামাতে কী পদক্ষেপ নেয়া হবে তা স্পষ্ট করেননি তিনি।

কাবুল থেকে আল-জাজিরার সাংবাদিক ম্যাকব্রাইড জানান, প্রেসিডেন্ট গণি বর্তমান অবস্থা নিয়ে বেশ বিব্রত ছিলেন। এখন এক ধরণের গুঞ্জন শোনা যাচ্ছে যে ক্ষমতায় হয়ত কোনো পরিবর্তন আসছে। এমনকি গণিকে ক্ষমতা থেকে সরেও দাঁড়াতে হতে পারে। তবে সর্বশেষ ভাষণে বেশ জোরালো প্রতিশ্রুতি দিয়েছেন আফগান প্রেসিডেন্ট।