বিয়ানীবাজারে জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী আটক

Published: 15 August 2021

সিলেট অফিস :

সিলেটের বিয়ানীবাজারে ৬(ছয়) মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মোঃ ফেরদৌস আম্বিয়া @ শামীম-কে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। ধৃত আসামী মোঃ ফেরদৌস আম্বিয়া @ শামীম বিয়ানীবাজার উপজেলার ১১ নং লাউতা ইউনিয়নের গোলাটিকর গ্রামের ফারুকল আম্বিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায় যে ১৪/০৮/২০২১খ্রিঃ তারিখ রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিয়ানীবাজার থানার এসআই/ শাহ মোঃ হিমেল সঙ্গীয় ফোর্সের সহয়তায় গোলাটিকর গ্রাম থেকে তাহাকে আটক করেন। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। বিষয়টি অফিসার ইনচার্জ হিল্লোল রায় নিশ্চিত করেন।