বিরোধী দলীয় নেতাকর্মীদের হয়রানীর প্রতিবাদে পূর্ব লন্ডনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Published: 15 August 2021

সংবাদদাতা :

বাংলাদেশে প্রশাসনের সহযোগিতায় এবং আওয়ামীলগের ছত্র ছায়ায় বিরোধীদলীয় নেতা কর্মী, আলেম-উলামা, সাংবাদিক এবং সাধারন মানুষদের উপর নির্যাতন, গুম, মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে “নিরাপদ বাংলাদেশ চাই” ইউকে শাখার উদ্দ্যোগে গত ৯ আগস্ট ২১ ইং রোজ সোমবার বিকাল ৫ টায় র্পূব লন্ডনের একটি হল রুমে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি অনলাইন একটিভিস্ট দিলোয়ার হোসেন ও সভা পরিচালনা করেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক বুরহান চৌধুরী।

উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিধ সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ছাতক-দোয়ারা বাজারের কান্ডারী আশিকুর রহমান আশিক। এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় ঐক্য ফ্রন্ট ইউকের সেক্রেটারী, সমাজকর্মী সাইফুর রহমান পারভেজ, এমএস টিভি ডটকম এর সম্পাদক মানবাধিকার কর্মী মুসলিম খান, ইউনির্ভাসেল ভয়েস ফর হিউম্যান রাইটসের সভাপতি জাকের আহমদ চৌধুরী, অনলাইন একটিভিস্ট ফোরাম ইউকের সভাপতি বিশিষ্ট মানবাধিকার কর্মী জয়নাল আবেদীন, বিশিষ্ট অনলাইন একটিভিস্ট, সেন্টড ফর বাংলাদেশের সেক্রেটারী তরিকুল ইসলাম, জাস্টিজ ফর ভিকটিম’র সেক্রেটারী লায়েক আহমদ, সাংবাদিক আমিনুল ইসলাম মুকুল বিশিষ্ট মানবাধিকার কর্মী ইস্ট লন্ডন যুবদলের সহ সাধারণ সম্পাদক ফারিয়া আক্তার সুমী। ইস্ট লন্ডন যুবদলের নেতা লুৎফর রহমান, ইষ্ট লন্ডন যুবদলের সহ-সভাপতি আরজানুজামান প্রমূখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জনগনের ভোট চুরি করে আওয়ামীলীগ ক্ষমতায় এসে প্রশাসনকে তাদের দলীয় বাহিনীতে পরিনত করে ফেলেছে। এই বাহিনী এম,ইলিয়াস আলীসহ রাজনৈতিক নেতা কর্মীদের গুম করেছে। তৈরি করেছ হেলেনা জাহাঙ্গীর, পরিমনী সহ ক্যাসিনো সম্রাট।

সাইফুর রহমান পারভেজ বলেন, মুক্তিযুদ্ধ করে যে ভাবে দেশ স্বাধীন করা হয়েছিল, আবার আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে আওয়ামীলীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ।

মুসলিম খান তার বক্তব্যে বলেন, প্রশাসন হল জনগনের সেবক, সেই প্রশাসন প্রতিদিন মানুষ খুন, গুম অন্যায় ভাবে নির্যাতন করছে। মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান, অধ্যাপক গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমী বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল (সাবেক) ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নেতা এম, ইলিয়াস আলীকেও আওয়ামীলীগ প্রশাসন বাহিনী গুম করেছে।
জয়নাল আবেদীন তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ হল স্বৈরাচার, ভোট চুর সরকার, আমরা আর এই ভোট চুর সরকারকে দেখতে চাইনা।

জাকের আহমদ চৌধুরী বলেন, উন্নয়নের নামে তারা আজ দুর্ণীতি করছে। এই দূর্নীতিবাজ সরকারকে বাংলাদেশে দেখতে চাই না।
সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন জাস্টিজ ফর ভিকটিম’র সহ সভাপতি সৈয়দ মোজাক্কির আহমদ, ” নিবাচা’র সহ সভাপতি আলী হোসেন, বিশিষ্ট মানবাধিকার কর্মী,সাবেক জামায়াত নেতা আরিফ আহমদ, নিবাচ’র উপদেষ্টা মোঃ আবুল কালাম, সাবেক মজলুম ছাত্র নেতা মোঃ আব্দুল করিম, ইআরআই’র সহ সেক্রেটারী মোর্শেদ আহমদ খান, মানবাধিকার কর্মী, সাবেক ছাত্রদল নেতা মির্জা আবুধাবি আহমদ, বিসিআরএ’র সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান,বিশিষ্ট মানবাধিকার কর্মী মুহাম্মদ আলী, মো: রায়হান উদ্দীন, মিডিয়া সেক্রেটারী, অনলাইন এক্টিভিসট ফোরাম, দেলোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক অনলাইন এক্টিভিসট ফোরাম, জামায়াত নেতা আহমদ আলী, মদন মোহন কলেজের সাবেক ছাত্রদল নেতা নজরুল ইসলাম, ইস্ট লন্ডন যুবদলের মোঃ রমজান সরদার রাজা, আবু খালেদ, মানবাধিকার কর্মী আব্দুস সামাদ খান, মাহফুজুর রহমান, ঐক্য ফ্রন্টের অফিস সম্পাদক বি,এম,এম,তামজিদ, জামায়াত নেতা মোঃ আলম আহমদ, মিফতাহ উদ্দীন, ছাত্রদলের মোঃ তারেকুল ইসলাম, সাবেক ছাত্র শিবির নেতা ফকরুল মিয়া, মোঃ ফরহাদ আলী, আসাদুল হক, মোঃ জাকির হোসেন, মিছবাউল ইসলাম জুনেদ, হাছান আহমদ, হাসান শেখ, ইকবাল হোসেন, বেলাল আহমেদ, সাবেক ছাত্রদল নেতা আলী উজ্জ্বল, শেরওয়ান আলী, ফয়সল আহমদ, তোফায়েল আহমদ, ইস্ট লন্ডন যুবদলের নেতা রাসেদ আহমদ চৌধুরী, সৈয়দ রুহেল, শাহজাহান আহমদ , মানবাধিকার কর্মী আবু সাঈদ ইমন, মশিউর রহমান, মাহবুবুর রহমান, গোলজার হোসেন, আব্দুর রহমান, নাজিম উদ্দীন, রায়হান উদ্দীন, সাহাব উদ্দীন, মোশাররফ হোসাইন, মোঃ আমিনুল ইসলাম সফর, ইমদাদুল হক মিশু, কামরুল হাসান রাকিব, মারুফ আহমদ, শেরুজজামান(জামান), ইআরআই’র আবু জাফর আব্দুল্যাহ, নিবাচা’র ও সাবেক শিবির নেতা মোঃ নুরুজজামান, ফরহাদ, রাকবি, প্রমূখ।