বিয়ানীবাজারে জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী আটক
সিলেট অফিস :

সিলেটের বিয়ানীবাজারে ছয় কারাদন্ড কারাদন্ড প্রাপ্ত সরোয়ার আহমদ চৌধুরী নামে সাজাপ্রাপ্ত আসামী আটক করেছে পুলিশ। ধৃত আসামী সরোয়ার আহমদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার ৪নং শেওলা ইউনিয়নের কাকরদিয়া (কাকরদিয়া তেরাদল) গ্রামের মৃত জামিল আহম্মদ চৌধুরীর ছেলে। পুলিশ জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার এসআই (নিঃ)/মোঃ নুর মিয়া সঙ্গীয় ফোর্সের সহয়তায় সিলেট শহরে অভিযান পরিচালনা করে সিলেট শহরের উপশহর সি-ব্লক এলাকা থেকে তাহাকে আটক করেন।
ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। ধৃত আসামীকে কোর্টে প্রেরণ করা হইয়াছে। বিষয়টি অফিসার ইনচার্জ হিল্লোল রায় নিশ্চিত করেছেন । তিনি জানান যে, সিলেট পুলিশ সুপারের সার্বিক নিদের্শনা মোতাবেক সাজাপ্রাপ্ত আসামী সহ পরোয়ানা আসামী গ্রেফতারের অভিযান চলমান থাকবে।




