পদত্যাগ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন

Published: 16 August 2021

পোস্ট ডেস্ক :


অবশেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করেছেন। মালয়েশিয়ার এক আইনপ্রণেতা খয়েরি জামালউদ্দিন ইনস্টাগ্রামে পোস্ট করে এ তথ্য জানান। শিগগিরই মুহিউদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম মালয়ে মেইল।