বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার ৫

Published: 20 August 2021

সিলেট অফিস :


প্রেমিক কর্তৃক প্রেমিকাকে বড়লেখায় নিয়ে ধর্ষণের মামলার পলাতক আসামীসহ বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৫ জনকে বিয়ানীবাজার থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

ওসি হিল্লোল রায় জানান, গত রবিবার বড়লেখা উপজেলার ওহিদাবাদ চা বাগানে কুড়ারবাজার ইউনিয়নে জনৈক কিশোরী ধর্ষণর শিকার হয়। এ ঘটনায় বিয়ানীবাজার থানার মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৭/৯(১)/৩০ ধারায় মামলা হলে পুলিশ মামলার প্রধান আসামী জামিল আহমদ(২১), পিতা-কমর উদ্দীন, সাং-গড়েরবন্দ, থানা-বিয়ানীবাজারকে গ্রেফতার করে। এসআই অঞ্জন কুমার দেব বৃহস্পতিবার রাতে কুড়ারবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

এদিকে একই রাতে পৃথক অভিযানে এসআই যীশু দত্ত, এসআই রাব্বী, এসআই সাইফুল ইসলাম ও এএসআই জিতু মিয়া পরোয়ানা ভুক্ত আসামী রুমন মিয়া, পিতা-নুরুজ আলী, সাং-বাউরবাগ, থানা-বিয়ানীবাজার, রুহেল ভুইয়া, পিতা-মৃত মঙ্গল ভুইয়া, সাং-দেবগ্রাম, থানা-আখাউড়া, জেলা-বিবাড়ীয়া, বর্তমান সাং-কাচাটুল, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট, কবিরাজ ময়না মিয়া, পিতা-মৃত হেকিম সোনাফর আলী, সাং-চন্দ্রগ্রাম, থানা-বিয়ানীবাজার, হোসনা বেগম, স্বামী-আলী হোসেন, সাং-শ্রীধরা, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেটকে গ্রেফতার করেন। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।