লন্ডনে এসএসসি ৯৩ ব্যাচের পুনর্মিলনী সম্পন্ন

Published: 20 August 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


গত ৯ই আগস্ট বিকেল ৬ টায় লন্ডনের একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়ে গেল সারা বাংলাদেশের ১৯৯৩ সালের এসএসসি পরিক্ষার্থীদের নিয়ে গঠিত ফেসবুক ভিত্তিক সংগঠন আমরা ৯৩ এর অঙ্গসংগঠন আমরা ৯৩ ইউকে’র প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান।

যুক্তরাজ্যে অবস্থানরত এসএসসি ১৯৯৩ ব্যাচের বন্ধুদের আয়োজিত এ পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমরা ৯৩ ইউকের এডমিন প্যানেলের সদস্য জাফরিন খাঁন, ফরহাদ হোসেন ও পাপ্পু চৌধুরী।

আরো বক্তব্য রাখেন রিইউনিয়ন আয়োজক কমিটির সদস্য সাঈদ মুরাদ, নজরুল ইসলাম সেলিম ও বাপ্পি খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রয়ডনের মেয়র শেরওয়ান চৌধুরী, টাওয়ার হ্যামলেটের কাউন্সিলার তারেক আহমেদ খাঁন, মাইল্যান্ড এর কাউন্সিলার সোহেল আহমেদ এবং অনুষ্ঠানের সহ পৃষ্ঠপোষক সোহেল খাঁন।

রাজিয়া সুলতানা ও ফরহাদ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানের মূল আকর্ষন ছিলো সংগঠনের বন্ধুদের ও অতিথি শিল্পীর সংগীত পরিবেশনা, গেমস শো, র‍্যাফেল ড্র সহ অন্যান্য আকর্ষণীয় সব আয়োজন।

সংগঠনের দেড় শতাধিক বন্ধুর উপস্থিতিতে একটি সফল, সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের জন্য সংঠনের সকল বন্ধুদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনুষ্ঠান আয়োজক কমিটির অন্যতম সদস্য জাবেদ আহমেদ, নাসিম আহমেদ ও আনোয়ার হোসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন ইমন, আশিক খান প্রিন্স, আসাদুজ্জামান সুমন, সোনিয়া শিল্পী, রাবেয়া কামালি, জামান রহমান, সুমনসহ প্রায় দেড় শতাধিক এসএসসি ১৯৯৩ ব্যাচের বন্ধু।