লন্ডনে আল্লামা দুবাগী ছাহেব (রহ.)’র স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলিমে দ্বীন, শায়খুল হাদীস হযরত আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব (রহ.)’র স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে লন্ডনে ।
এ সময় বক্তারা বলেন, আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী ছিলেন ইসলামের প্রকৃত একজন খাদিম। তার লেখা গ্রন্থগুলি জাতিকে ইসলামের সঠিক পথ দেখাতে সহায়ক ভূমিকা পালন করছে। তারা বলেন, দুবাগী রহ. আদর্শ অনুসরন করলে মানুষ সঠিক পথে সঠিক ধারণা নিয়ে অগ্রসর হতে পারবে।

রোববার ইসলামিক গাইডেন্স সেন্টারে ব্রিটেনের সর্বদলীয় উলামা সংগঠন বাংলাদেশী মুসলিমস ইউ, কে’র উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন ইস্ট লন্ডন মসজিদের সাবেক ইমাম ও খতিব হাফিজ মাওলানা আবু সায়িদ। বাংলাদেশী মুসলিমস ইউ, কে’র সেক্রেটারী মাওলানা শাহ মিজানুল হকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন, কাউন্সিল অফ মস্ক এর চেয়ারম্যান হাফেজ মাওলানা শামসুল হক, অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, মাওলানা শোয়াইব আহমদ, হাফিজ মাওলানা শফিকুর রহমান মাদানী, মাওলানা ইমদাদুর রহমান মাদানী, মাওলানা শফিকুর রহমান বিপ্লবী, মাওলানা আবুল হাসনাত চৌধুরী, মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী, মাওলানা ওলিউর রহমান চৌধুরী দুবাগী, মাওলানা আবুল বারাকাত মিশকাত হাসান, মাওলানা এফ কে এম শাহজাহান, মাওলানা তায়ীদুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা গুলাম আম্বিয়া, মাওলানা হাবিবুর রহমান, প্রফেসর মিসবাহ উদ্দিন কামাল, জনাব মুহিবুর রহমান মুহিব, জনাব সেলিম রহমান প্রমুখ।
দোয়া পরিচালনা করেন দুবাগী ছাহেবের সুযোগ্য বড় ছাহেবজাদা আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী।




