বিএনপি নেতা এমরান আহমদ চৌধুরী গ্রেফতার

Published: 24 August 2021

সিলেট অফিস :


সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক এমরান আহমদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) গোলাপগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোলাপগঞ্জ মডেল থানাপুলিশ। তিনি গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে অনুষ্টিত বিএনপি নেতা মাওলানা রশিদ আহমদের জানাযা থেকে সিলেট শহরে ফিরছিলেন।

তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ বলেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি একটি মারামারি মামলার আসামী ছিলেন।