ব্রিক লেনে লাইভেবল স্ট্রিটস্ এর কাজ শুরু
পোস্ট ডেস্ক :

নির্দিষ্ট সময়ের জন্য ব্রিক লেনকে শুধুমাত্র পথচারীর জন্য জোন গড়ে তোলার কাজ শুরু হয়েছে।
কমিউনিটির সাথে কয়েক মাস ব্যাপি ব্যাপক আলোচনার পর ব্রিক লেন লাইভেবল প্রজেক্ট এখন নির্মাণ পর্যায় অর্থাৎ বাস্তবায়ন হতে যাচ্ছে। কাজের অগ্রগতি সম্পর্কিত আপডেটগুলো আপনাকে আমরা পাঠাবো। অথবা আপনি talk.towerhamlets.gov.uk/lsbricklane এই ওয়েবসাইটে গিয়ে আপনি নির্মান কাজ সম্পর্কিত সব ধরনের হালনাগাদ তথ্য জানতে কিংবা এ ব্যাপারে প্রজেক্ট টিমকে যেকোন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন।
পথচারী জোনসমূহ গড়ে তোলার প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ গত ৫ আগস্ট থেকে শুরু হয়েছে।




