বারার পরিচ্ছন্নতায় টাওয়ার হ্যামলেটস মেয়রের ২৬৬,৭৫০ পাউন্ড বরাদ্দ
পোস্ট ডেস্ক :

বারার সকল রাস্তাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বৃহৎ পরিসরে অনেকগুলো পরিচ্ছন্ন অভিযান চালাতে টাওয়ার হ্যামলেটসের মেয়রের কোভিড রিকভারি ফান্ড থেকে ২ লাখ ৬৬ হাজার ৭৫০ পাউন্ড বরাদ্দ করা হয়েছে। এই কার্যক্রমের মধ্যে রয়েছে ফুটপাতগুলো ঝকঝকে করা, দেয়াল লিখন মুছে ফেলা এবং দোকানপাটের সম্মুখভাগের উন্নয়ন করা।
কোভিড-১৯ মহামারীর কারণে ‘বিগ ক্লিন আপ’ নামের বিশেষ পরিচ্ছন্ন অভিযান কয়েক মাস বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে বিভিন্ন তারিখে কাউন্সিলের টিমগুলোর সাথে কমিউনিটির স্বেচ্ছাসেবকরা তাদের এলাকাকে আবর্জনা মুক্ত করা এবং বাসিন্দা ও ঘুরতে আসতে লোকজনের জন্য এলাকাগুলোকে আরো আকর্ষনীয় করে তোলা হবে।




