ব্রিক লেনে স্বাগতম

Published: 24 August 2021

পোস্ট ডেস্ক :

বহু কমিউনিটি এবং সারা বিশ্বের নানা প্রান্তের সংস্কৃতি ও কন্ঠস্বরের দীর্ঘকালীন এক অনন্য মিলনকেন্দ্র হয়ে আছে ব্রিক লেন। কেনাকাটা, খাবার-দাবার, সংস্কৃতি ও পথশিল্প এবং লন্ডনের বাঙালি কমিউনিটির প্রধান কেন্দ্র হিসেবে বিশেষভাবে পরিচিত একটি পর্যটন কেন্দ্র হচ্ছে এই ব্রিক লেন।

প্রতি রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মার্কেট স্টলগুলোর জন্য জীবন্ত হয়ে উঠে এই বিখ্যাত রাস্তাটি। এখানে বিক্রি হয় অসংখ্য পণ্য আর পারফরমারদের পরিবেশনায় প্রাণচাঞ্চল্যে ভরপুর থাকে পুরো পরিবেশ। প্রচুর আগন্তুককে আকৃষ্ট করে থাকে স্ট্রিট ফুডের স্টলগুলো। ওল্ড ট্রুম্যান ব্রিউয়ারি তার ব্রিক লেনের বিশাল সাইটে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত দিনগুলোতে কয়েকটি নিয়মিত মার্কেটের আয়োজন করে থাকে।

@টাওয়ারহ্যামলেটসনাও এবং #ওয়েলকামব্যাকটিএইচ উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় ছবি পোষ্ট করার মাধ্যমে আপনার কাছাকাছি স্থানীয় ব্যবসা বাণিজ্যের প্রতি আপনার সমর্থন তুলে ধরার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।