ভিক্টোরিয়া পার্কে ৩ দিন ব্যাপি নেইবারহুড ইভেন্টঃ লাগবে ‘কোভিড পাস’
পোস্ট ডেস্ক :

টাওয়ার হ্যামলেটস বারার সবচেয়ে জনপ্রিয় ভিক্টোরিয়া পার্কে ৩১ আগষ্ট থেকে ২ সেপ্টেম্বর – এই তিন দিন অনুষ্ঠিত হবে ইন্ দ্যা নেইবারহুড ইভেন্ট, যেখানে বাসিন্দারা সপরিবারে অংশ নিতে পারবেন, বিনামূল্যে উপভোগ করতে পারবেন নানা আয়োজন। তবে এখানে প্রবেশ করতে হলে, অর্থাৎ এই উৎসব উপভোগ করতে হলে আপনার থাকতে হবে ‘কোভিড পাস’। আপনি টিকার উভয় ডোজ নিয়েছেন (দ্বিতীয় ডোজ নেয়ার পর দুই সপ্তাহ অতিবাহিত হয়েছে) এটা প্রমান করার জন্য কোভিড পাস চিঠি অথবা আপনার স্মার্টফোনে এনএইচএস এর এ্যাপ থাকতে হবে। অথবা পূর্ববর্তী ৪৮ ঘন্টার মধ্যে নেগেটিভ পিসিআর টেষ্ট অথবা গত ৬ মাসের মধ্যে পজিটিভ পিসিআর টেস্ট হতে হবে।
এ ব্যাপারে কোন তথ্য জানতে হলে ভিজিট করুন – www.nhs.uk/conditions/coronavirus-covid-19/covid-pass/ অথবা ১১৯ নাম্বারে কল করুন।
অনুগ্রহ করে মনে রাখবেন, কোভিড পাস চিঠি আসতে ৫ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে। উল্লেখ্য, নেইবারহুড ইভেন্ট সম্পর্কে সকল তথ্য পাওয়া যাবে www.allpointseastfestival.com/nbhd/ – এই ওয়েবসাইটে।




