মেয়র নজর দেবেন কি?
মেয়র নজর দেবেন কি?
ঘোড়ায় অত্যাচারে অতিষ্ট বিয়ানীবাজার পৌরবাসী
স্টাফ রিপোর্টার :

দীর্ঘ দিন থেকে বেশ কয়েকটি ঘোড়ার জ্বালাতনে অতিষ্ট হয়ে উঠেছেন বিয়ানীবাজার পৌরসভার ব্যবসায়ীসহ পথচারীরা। মালিক বিহীন ঘোড়াগুলো দলে দলে ছুটে চলছে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। শুধু দিনে নয় রাতেও তাদের অবাদ বিচরণ। আর এসব ঘোড়ার দল প্রতিনিয়ত ক্ষতি করে যাচ্ছে ব্যবসায়ীসহ পথচারীদের। মালিকবিহীন দোকানের গ্লাসে তাদের ছবি দেখে গ্লাসের উপর হামলা করে ক্ষতি সাধন করছে।

মাঝে মধ্যে পথচারীদের উপরও হামলা করছে। কোন কোন সময় তেড়ে আসছে আক্রমন করার জন্য। অনেকে ঘোড়ার আক্রমন থেকে রক্ষা পাওয়ার জন্য দৌড়ে নিরাপদে যাচ্ছেন। বাজারে আসা নারীরাও ঘোড়ার আক্রমন থেকে বাঁচতে চিৎকার দিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন।

পথচারীসহ বিয়ানীবাজার পৌরবাসী এসব ঘোড়ার উপদ্রব থেকে মুক্তি পেতে মেয়রসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামণা করেছেন।




