বিয়ানীবাজারে দেড় কেজি গাঁজাসহ আটক ১
সিলেট অফিস :

সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশ পৌরসভার কসবা ত্রিমুখি বাজার এলাকা থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ একজনকে আটক করেছে। ধৃত আসামী ফয়সল আহমদ(৪৪) বিয়ানীবাজার পৌরসভার কসবা এলাকার মৃত আঃ ছমিরের ছেলে।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার এসআই মোঃ শাহ আলম ভূইয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় কসবা ত্রিমুখী বাজার এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাহাকে আটক করেন।
ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে মাদক মামলা রুজু করা হয়েছে বলে অফিসার ইনচার্জ হিল্লোল রায় নিশ্চিত করেন। তিনি জানান, সিলেট পুলিশ সুপারের সার্বিক নিদের্শনা মোতাবেক মাদক বিরুধীঅভিযান অব্যাহত থাকবে।




