জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে ইসকন সিলেটের কর্মসূচি

Published: 28 August 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭তম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) যুগলটিলা সিলেট বৈশি^ক মহামারী করোনাভাইরাস সংক্রমন বৃদ্ধির কারণে সরকার কর্তৃক সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে, ১৩ ভাদ্র ৩০ আগস্ট সোমবার মধ্যরাত্রি পর্যন্ত নির্জলা উপবাস। সকাল ৬টায় কীর্ত্তন মেলা, পরিচালনায় শ্রী মহাসংকীর্ত্তন দাস ব্রহ্মচারী। বিকেল ৪টায় কৃষ্ণলীলামৃত, পরিবেশনায় শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ ও শ্রীপাদ ভাগবত করুনা দাস ব্রহ্মচারী।

বিকেল ৫টায় শ্রীল প্রভুপাদ কথামৃত (জুমের মাধ্যমে)। পরিবেশনায় শ্রীল প্রভুপাদের শিষ্যবৃন্দ। সন্ধ্যা ৬টায় কীর্ত্তন মেলা। সন্ধ্যা ৭টায় শ্রীকৃষ্ণের মহা-অভিষেক ও রাত ১২টায় অনুকল্প মহাপ্রসাদ বিতরণ।

অনুষ্ঠানমালায় সর্বস্তরের গৌর ভক্তবৃন্দকে স্বতঃস্ফুর্তভাবে উপস্থিত থাকার জন্য আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) যুগলটিলা সিলেট-এর অধ্যক্ষ ও ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।