যুক্তরাজ্যে ২০৪০ সালের মধ্যে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার পরিকল্পনা

Published: 29 August 2021

স্টাফ রিপোর্টার :

জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষন ‍মুক্ত করতে প্লাস্টিক ব্যবহার বর্জন করার পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য সরকার। ২০৪০ সালের মধ্যে তা বাস্তবায়ন করতে নিদৃষ্ট ছক অনুযায়ী তারা কাজ করবে।
বর্তমান সময়ে প্লাস্টিকের জিনিসপত্র , আসবাবপত্র, থালা-বাসন, গ্লাস, চামচ ছাড়াও প্লাস্টিকের ব্যাগের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন মানুষজন।বড় বড় মিল ফ্যাক্টরী থেকে শুরু করে মাটির নিচ কিংবা উপরের পাইপ থেকে রশ্মি পর্যন্ত প্লাস্টিক। এর ব্যবহারে জাতি এতটাই অভ্যস্ত তা থেকে সহজে বাদ দেওয়া এক দূরহ ব্যাপার হয়ে দাড়িয়েছে।

পরিবেশ দুষনের অন্যতম কারন এই প্লাস্টিকব্যবহারে যেমন সুবিধা, দামও তেমনি কম।ওজনে হাল্কা তাই বহন করা যায় অতি সহজে। ব্যবহার পরে ফেলে দিলে প্লাস্টিক মাটিতে যেমন নষ্ট হতে দীর্ঘ সময় লাগে তেমনি সাগরে ভেঁসে থাকে আরো বহু সময়। এর ফলে দিনের পর দিন পরিবেশের ভারসাম্য হারাচ্ছে।

এদিকে যুক্তরাজ্য সরকার পরিবেশ দূষন মুক্ত করতে প্লাস্টিক ব্যবহারে জনগণকে নিরুৎসাহিত করছে। সেই সাথে এর খারাপ দিক গুলি তুলে ধরছে। প্লাস্টিক ব্যাগ ব্যবহার কমাতে ব্রিটেনের প্রতি শপ বা মার্কেটে প্লাস্টিক ব্যাগে চার্জ বসিয়েছেন সর্ব নিম্ন ১০ পেন্স কিন্তু তাতেও তেমন কাজ হচ্ছে বলে মনে করেনা সরকার।

যুক্তরাজ্যে প্লাস্টিক এর ব্যবহার হতে যাচ্ছে নিষিদ্ধ।২০৪০ সালের মধ্যে সম্পূর্ন প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দান আইল্যান্ড ইতিমধ্যেই প্লাস্টিকের কাটলারিজ ব্যবহার বন্ধ করে দেয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও প্লাস্টিক কাটলারিজ বন্ধ করেছে। ইংল্যান্ড যদিও বার বার জনসাধারনকে প্লাস্টিক ব্যবহার কমাতে এবং ব্যবহারের ক্ষতি গুলি তুলে ধরছে।

বিকল্প হিসেবে কাঠের অথবা কাগজের তৈরি কাটলারিজ ব্যবহার করার প্রতি জোর দিয়েছে। তাতেও কাজ হচ্ছে না। এরপর আইনের আওতায় এনে প্লাস্টিক কাটলারিজ ব্যবহার নিষিদ্ধ করার জন্য মিনিস্টার এবং এমপিরা কাজ করে যাচ্ছেন।

ইতিমধ্যে মেকডোনাল্ডস সহ অনেক ফ্রানসাইজিং ব্যবসা প্রতিষ্ঠানে প্লাস্টিকের ড্রিংস’র সাথে প্লাস্টিক পাইপ এর ব্যবহার বন্ধ করে দিয়েছে। সে ক্ষেত্রে কাগজের পাইপ ব্যবহার হচ্ছে। প্লাস্টিক ফ্যাক্টরি গুলিতেও প্লাস্টিক এর পরিবর্তে কাগজ অথবা কাঠের তৈরী উৎপাদনে বিকল্প ব্যবস্থা করতে পরামর্শ দেওয়া হয়েছে। সেই সাথে তা বন্ধ করতে সবাই মিলে একসাথে কাজ করার তাগিদ দেওয়া হয়েছে।