বড়লেখায় ‘টিম ফর কোভিড ডেথ’কে প্রবাসীদের অনুদান
বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম ফর কোভিড ডেথ’ টিমের মানবিক ও ধর্মীয় কার্যক্রমে অভিভুত হয়ে এ টিমকে ৭০ হাজার টাকা অনুদান দিয়েছেন আমেরিকা প্রবাসী তোফায়েল আহমদ ও আমেরিকার নিউইয়র্কস্থ বড়লেখা পঞ্চায়েত ইউনিটি বাফেলোর সদস্যগণ। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের বড়লেখা উত্তর চৌমুহনীস্থ কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
প্রবাসীদের পক্ষে অনুদানের চেক প্রদান করেন আমেরিকা প্রবাসী তোফায়েল আহমদের ভাই ফয়েজ আহমদ ও মাস্টার ময়নুল ইসলাম।
আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও শরফ উদ্দিনের সঞ্চালনায় অনুদান প্রদানের আলোচনা সভায় বক্তব্য দেন টিম-ফর কোভিড ডেথ টিমের প্রতিষ্টাতা সভাপতি শাহাব উদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক শরফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান সোহেল, কোষাধ্যক্ষ মাওলানা খালেদ আহমদ, সহকোষাধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক, আব্দুল হান্নান, প্রচার সম্পাদক আব্দুল আব্দুল বাছিত, সদস্য বদর উদ্দিন, জসিম উদ্দিন, আবুল কালাম, ফরহাদুল ইসলাম প্রমুখ।




