সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান আর নেই

Published: 2 September 2021

সিলেট অফিস :


সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান আর নেই। তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে তাঁর চিকিৎসায় দায়িত্বরত ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।

অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।