জুড়ীর স্কুল শিক্ষক কবির উদ্দিনের দাফন সম্পন্ন

Published: 2 September 2021

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা :


মৌলভীবাজারের জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির উদ্দিনের দাফন সম্পন্ন হলে ও ঘাতক সনাক্ত হয়নি ৪ দিনেও। এ নিয়ে সর্বমহলে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
গত ২৮ আগষ্ট জুড়ী থেকে সিএনজি অটোরিকশা যোগে কুলাউড়া যাওয়ার পথে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের
রামপাশা নামক স্থানে তাকে আহত অবস্থায় দেখতে পেয়ে পথচারীরা হাসপাতালে নিয়ে যান।ধারনা করা হচ্ছে, সিএনজি যোগে কুলাউড়া যাওয়ার পথে রামপাশা নামক স্থানে তিনি দূর্ঘটনার শিকার হলে আহত অবস্থায় তাকে রেখে গাড়ি চলে যায়। পথচারীরা প্রথমে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার সংকটাপন্ন দেখে সিলেট হাসপাতালে ভর্তি করা হলে তিন দিনেও অবস্থার উন্নতি না হওয়ায় গত ১ সেপ্টেম্বর রাতে তাকে এয়ার এম্বুল্যান্সে ঢাকা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
আজ ৩ সেপ্টেম্বর দুপুর ২ টায় জুড়ী বড় মসজিদ উদগাহ মাঠে তার জানাযা পরে দাফন করা হয়।জানাযার পূর্বে ক্ষোভ প্রকাশ করে তার শুভাকাঙ্ক্ষীরা বলেন, ঘটনার ৪ দিনে ও আইনশৃঙ্খলা বাহিনী সনাক্ত করতে পারেনি ঘাতক সিএনজি অটোরিকশা চালককে।আইনশৃঙ্খলা বাহিনীর চরম উদাসীনতায় বারবার দূর্ঘটনার শিকার হচ্ছেন মানুষ।
এ সময় বক্তব্য রাখেন জুড়ী
উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলী, জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস, সাবেক উপজেলা ইঞ্জিনিয়ার নাজির আহমদ চৌধুরী, কামিনীগঞ্জ লামা বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, পরিবারের পক্ষ থেকে মরহুম বড় ভাই নুরুজ্জামান জামাল, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মন্জুরে আলম লাল প্রমুখ।এদিকে কবির আহমদের মৃতদেহ তার কর্মস্থল জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে রাখা হলে সেখানে শেষ শ্রদ্ধা জানান মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা এমএ মোঈদ ফারুক সহ জুড়ী, কুলাউড়া,বড়লেখা স্কাউটের নেতৃবৃন্দ