কুলাউড়ায় ট্রেনের সাথে লাইটেসের সংঘর্ষে ৩ জন নিহত : আহত ৮
মৌলভীবাজার সংবাদদাতা ::

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশনে প্রবেশের পূর্বমুহুর্তে লেভেল ক্রসিংয়ে ট্রেনের সাথে লাইটেসের সংঘর্ষে ৩ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। ০৫ সেপ্টেম্বর ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর পারাবত
এক্সপ্রেস ট্রেনের সাথে এ্ই দূর্ঘটনা ঘটে।
ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ একে নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে আহত বা নিহতদের কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দূর্ঘটনার এক ঘন্টা পর কুলাউড়া থেকে দূর্ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের লোকজন দূঘটনা কবলিত লাইটেসকে সরালে ট্রেন নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।




