অধ্যক্ষ ফরিদ চৌধুরীর সুস্থতা কামনায় সিলেট জামায়াতের দোয়া মাহফিল

Published: 7 September 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, প্রবীণ আলেমে দ্বীন, সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিলেট জামায়াতের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বাদ এশা নগরীর একটি মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাহফিলে বরণ্যে আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া মাহফিলে করোনা মহামারী থেকে সুরক্ষা, বিশ^ মুসলিমের ঐক্য-মুক্তি ও দেশ-জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান।
জেলা উত্তর জামায়াতের আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খানের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

মাহফিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, জেলা উত্তর জামায়াত নেতা উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মহানগর সেক্রেটারী মো: শাহজাহান আলী, জেলা দক্ষিণের সেক্রেটারী মো: নজরুল ইসলাম, জেলা উত্তরের সেক্রেটারী মোহাম্মদ জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারী ড. নুরুল ইসলাম বাবুল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমূখ।