দারুল উলুম ফাউন্ডেশনের উদ্যোগে লন্ডনে আপডেট সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Published: 7 September 2021

সংবাদ বিজ্ঞপ্তি :

৬ ই সেপ্টেম্বর,  সোমবার চ্যারিটি সংস্হা দারুল উলুম ফাউন্ডেশন DUF এর উদ্যোগে লন্ডনের মাইলেন্ড রোডের একটি রেষ্টুরেন্টে আপডেট মিটিং ও দোয়া মাহফিল অনুষটিত হয়েছে।

মাওলানা আসগর হুসেনের সভাপতিতে ও ডি ইউ এফ এর প্রতিষ্ঠাতা মাওলানা নাজির উদ্দিনের পরিচালনায়
এতে বক্তব্য রাখেন চ্যানের এস এর সিইও তাজ চৌধুরী, এন টিভির ডিরেক্টর মোস্তফা সারওয়ার। এছাড়াও বক্তব্য রাখেন
হাজি সাজিদ আলী মেনন, মুফতি মওসুফ আহমদ, ইকরা বাংলার জনপ্রিয় প্রেজেন্টার মুফতি সালেহ আহমদ, মাওলানা আখতার আহমদ, হাজি আনর মিয়া শাহজাহান, হাজি আজির উদ্দিন, মাওলানা হাফিজ ইকবাল, মাওলানা হাফিজ সাইদুর রহমান, মাইলেনড মসজিদের ভাইস চেয়ার হাজি শাহ দবির কামালী, শাহ মুদাববির হুসেন মধু মিয়া, হাজি মকদদুস আলী, বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ সেলিম ও রহিম ব্রাদারসের হাজি জাহির আলি ও হাজি ফয়জুর রহমান প্রমুখ।

সভায় বরুনী মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা নাজির উদ্দিন জানান, ব্রিটেনের মুসলমান ভাই-বোনের সহযোগিতায় গত বছর এক কোটি বিশ লক্ষ টাকা বরুনী মাদ্রাসার বিভিন্ন ফান্ডে খরচ হয়েছে  এবং নির্মাণাধীন একাডেমিক ভবনের চারতলার ছাদ ঢালাইয়ের জন্য জরুরী ভাবে আরো ২০ লক্ষ টাকার একান্ত দরকার ।

সভায় আগত মুসল্লীগণের পক্ষ থেকে সাড়ে পাঁচ হাজার পাউন্ডের ওয়াদা হয়।

আগামী ডিসেম্বরে ৪ তলার ছাদ ঢালাই দেওয়ার আশা পোষন করা হয়। এতে যুক্তরাজ্যের মুসলমান ভাই- বোনগনকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

সর্বশেষে মাওলানা আসগর হুসেন এর নসিহত , দোয়া ও রাতের খাবারের মাধ্যমে আপডেট মিটিং ও দোয়া মাহফিলের সমাপ্তি হয়।