বিয়ানীবাজারের ওসিসহ ৩ কর্মকর্তা জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

Published: 7 September 2021

সিলেট অফিস :

বিয়ানীবাজার থানার ওসিসহ ৩ কর্মকর্তা সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ কতিপয় বিষয় বিবেচনায় এনে তাদেরকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম এক অনুষ্ঠানের মাধ্যমে জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসাবে বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়, ওসি তদন্ত মেহেদী হাসান এবং জেলার শ্রেষ্ঠত্বে দ্বিতীয় সাব ইন্সপেক্টর নিয়াজ মোর্শেদ আবীর এর হাতে পুরস্কার তুলে দেন।

এসময় পুলিশ সুপার জেলার পুলিশ কর্মকর্তাদের কাজের প্রশংসা করে বলেন, ভাল কাজ করলে কাজের মর্যাদা পাওয়া যায়। তাই তিনি সকলকে প্রতিযোগিতার মাধ্যমে কাজ চালিয়ে যেতে হবে। তিনি বলেন, প্রতিটি কর্ম দায়িত্বশীল মনোভাব নিয়ে করলে অবশ্যই সফলতা আসবে। আর সফলতার মাধ্যমে শ্রেষ্টত্ব অর্জন সম্ভব।