বিশিষ্ট সমাজসেবী শাহনুর চৌধুরী আর নেই
সংবাদদাতা :

সিলেট নগরীর কদমতলী নিবাসী মরহুম হাকিমুর রশীদ চৌধুরীর ২য় পুত্র, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী, কুইন্স টাওয়ার প্রাঃ লিমিটেডের চেয়ারম্যান, মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গলের মুসলিমবাগ ইসলামিক সেন্টারের প্রতিষ্টাতা , এমএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান, বৈশাখি সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা, যুক্তরাষ্ট্র প্রবাসি সামসুর রহমান চৌধুরী (শাহনুর চৌধুরী) ৮ই সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটের সময় আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ২ ছেলে, ২ মেয়ে ও তাঁর স্ত্রী বিশিষ্ট লেখিকা মনোয়ারা শাহনুর বুলি রেখে গেছেন।
মরহুমের ভাতিজা সিলেট মহানগর বিএনপি নেতা ও ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার রশীদ চৌধুরী মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহনুর চৌধুরী অসুুস্থ অবস্থায় আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর জানাযা ও দাফনের
বিষয়টি পরে জানানো হবে।




