সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের নির্মাণ কাজ শুক্রবার শুরু

Published: 9 September 2021

সিলেট অফিস :

সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের নির্মাণ কাজ ১০ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১১টায় শুরু হবে। এ উপলক্ষে হাসপাতাল নির্মাণের স্থান সিলেট শহরতলীর ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাজির গাঁওয়ে সকাল সাড়ে ১১টায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দোয়া মাহফিলে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৭ জানুয়ারি ২০২০ইং সিলেট শহরতলীর ৬ নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাজির গাঁওস্থ স্থানে প্রায় আড়াই বিঘা জায়গার উপর ১০০ কোটি টাকা ব্যয়ে ১০ তলা বিশিষ্ট ১১০ শয্যার সিলেটের কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।