ইউকে বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের রোগমুক্তি কামনায় কার্ডিফে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের গুরুতর অসুস্থতা থেকে আশু রোগমুক্তি কামনায় ওয়েলসের রাজধানী কার্ডিফ সিটিতে এক দোয়া মাহফিল ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর ৮ নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও কার্ডিফ বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আসরাফ হোসেনের উদ্যোগে এই দোয়া মাহফিল স্থানীয় আরিফ হালাল ফুড স্টোর হলে অনুষ্ঠিত হয়।
এতে কার্ডিফ বিএনপি, যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল বাসিত,আব্দুন নুর,বেলাল আহমদ,ফালো মিয়া,সানর আহমদ,সানুর মিয়া, হারুন মিয়া, রায়হান আহমদ,নানু মিয়া, হামিদ মিয়া,মিন্টু খান,হুশিয়ার মিয়া, মাসুদ রানা, রুহেল আহমদ, আব্দুল আজিজ, মিজান মিয়া প্রমুখ।
নেতৃবৃন্দের রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন কার্ডিফ জালালিয়া মসজিদ ও ইসলামী এডুকেশন সেন্টারের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির।




