জুড়ীতে ‘দিশারী সমাজকল্যাণ সংস্থা’র বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

Published: 12 September 2021

জুড়ী প্রতিনিধি :


মৌলভীবাজারের জুড়ীতে ‘দিশারী সমাজকল্যাণ সংস্থা’ আয়োজিত বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুর ১২টায় জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, দিশারী সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশী, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, দপ্তর সম্পাদক সাদত হোসেন, মাদ্রাসার শিক্ষক হাফিজ বদরুল ইসলাম, জয়নাল ইসলাম আরিফ, জামাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।