সিলেটে ২ পতিতাসহ আটক ৫

Published: 13 September 2021

সিলেট অফিস :


সিলেট নগরীর তালতলাস্থ রহমানিয়া আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৩ পুরুষ ও ২ নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সিলেট মেট্রোপলিট পুলিশেল (এসএমপি) মিডিয়া শাখা জানায়, রবিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার ফাঁড়ির একদল পুলিশ অভিযান চালিয়ে ওই আবাসিক হোটেলের ৫ম তলার বিভিন্ন কক্ষ থেকে এ ৫ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ৩ পুরুষ হচ্ছেন- সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার ফাজিলপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. কবির আহমদ (৩৩), দক্ষিণ সুনামগঞ্জ থানার মুক্তাখাই গ্রামের মোহাব্বত আলীর ছেলে আফাজ মিয়া (২৮) ও কিশোরগঞ্জ জেলার সদর থানার লতিফপুর গ্রামের সামছুল ইসলামের ছেলে রুবেল আহমদ (২৬)।

গ্রেফতারকৃতদের সোমবার (১৩ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।