বড়লেখায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

Published: 13 September 2021

বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা অটো টেম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে লাল মিয়া, সাধারণ সম্পাদক পদে আব্দুল মতিন, সহ-সভাপতি পদে আব্দুল কাদির, সহ-সাধারণ সম্পাদক পদে জয়নাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে বদরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে সবুজ আহমদ সেবুল নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে সুমন আহমদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শনিবার পৌরশহরের বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন।

নির্বাচিত অন্যান্যরা হলেন দপ্তর সম্পাদক রিপন আহমদ মামুন, প্রচার সম্পাদক ফয়ছল আহমদ, লাইন সম্পাদক জাবেদ আহমদ, কার্যকরি সদস্য জাহিদ হাসান, আব্দুল জব্বার ও শিপুল ইসলাম।