সিলেটে ধরা পড়লো ৩০ কেজি ওজনের অজগর

Published: 13 September 2021

সিলেট অফিস :


জাতীয় জরুরি সেবা ৯৯৯ আসা কলের ভিত্তিতে সিলেটের শাহপরান এলাকা থেকে ৩০ কেজি ওজনের একটি অজগর সাপ ধরেছে বন বিভাগ ও পুলিশ।

৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার জানান, রোববার (১২ সেপ্টেম্বর) রাতে সাপটিকে উদ্ধার করা হয়।

সাপটিকে মারার জন্য আশপাশের লোকজন উদ্যত হলে একজন ৯৯৯-এ কল করে ঘটনা সম্পর্কে জানান।

বিষয়টি শাহ পরাণ থানা পুলিশ ও সিলেট বন বিভাগকে জানানো হয় ৯৯৯ থেকে। বন বিভাগ স্থানীয় একটি রেসকিউ টিম দ্রুত ঘটনাস্থলে পাঠায়। ওই টিমের সহায়তায় ৩০ কেজি ওজনের সাপটি উদ্ধার করে খাদিমনগর জঙ্গলে অবমুক্ত করে দেওয়া হয়।