সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা: ফয়জুল ইসলাম আর নেই
সিলেট অফিস :

বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা বিশিষ্ট লেখক ও চিকিৎসক, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাক্তার ফয়জুল ইসলাম ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি ওয়া ই্ন্না ইলাহি রাজিউন) ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে লন্ডনের নিউহাম হাসপাতালে তিনি শেষ নিশ্বা:স ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৮। তিনি দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম ডাক্তার ফয়জুল ইসলাম বিয়ানীবাজার উপজেলার লাউতা বাউরভাগ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
উল্লেখ্য মরহুম ডাক্তার ফয়জুল ইসলাম ১৯৭০ সাল থেকে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে ছাত্র থাকাকালীন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৭৫ পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলার প্রথম যুগ্ম আহ্বায়ক এবং ১৯৭৭ সালে বৃহত্তর সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।
ডাক্তার ফয়জুল ১৯৮০ সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী লাভ করেন।




