ডাঃ ফয়জুল ইসলামের মৃত্যুতে মহানগর আওয়ামী লীগের শোক

Published: 17 September 2021

সিলেট অফিস :


বাংলাদেশ ছাত্রলীগ বৃহত্তর সিলেট জেলা শাখার প্রথম যুগ্ম আহবায়ক, ৭৫’পরবর্তী দুঃসময়ে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা, কবি, সাহিত্যক ও সৃজনশীল চিন্তাবিদ জনাব ডাঃ ফয়জুল ইসলাম লন্ডনে নিউহ্যাম হাসপাতালে (১৭ সেপ্টেম্বর) মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।