বিজয়ফুলের বিশেষ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :

বিজয়ফুল কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর বুধবার ফিলপট লেনের, ফিলপট তান্দুরিতে মুক্তিযোদ্ধা লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন কর্মপন্থা ও চ্যারিটি রেজিস্ট্রেশন বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিজয়ফুল পরামর্শকমুক্তিযোদ্ধা সাংবাদিক আবু মুসা হাসান, সাংবাদিক নীলু হাসান এবং কবি মুজাহিদ চৌধুরী। এছাড়া আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক অপু ইসলাম এবং ফিরোজ আহমদ বিপুল। সভায় বিজফুল এর চ্যারিটি রেজিস্ট্রেশনের বিষয়ে গুরুত্ব দিয়ে উপস্থিত সকলে তা দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহন করেন। দ্রুত ট্রাস্টি নির্বাচনসহ যাবতীয় কর্মপন্থা চলতি মাসের মধ্যে সম্পন্ন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আগামী ৭ অক্টোবর বিশেষ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্য, বাংলাদেশসহ বিভিন্ন দেশ ও শহর থেকে বিজয়ফুলের উজ্জীবকদের যুক্ত করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া আগামী ৩০ নভেম্বর সন্ধ্যা ছয়টা এক মিনিটে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে বিজয়ফুল কর্মসূচির উদ্ধোধন করা হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় বিভিন্ন স্থান থেকে যারা বিজয়ফুল কর্মসূচীর সাথে যুক্ত রয়েছেন সকলকে কর্মসূচির গতি সঞ্চারে ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়। সভা পরিচালনা করেন বিজয়ফুল কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী কবি মিলটন রহমান।




