স্কটল্যান্ডে ছুরিকাঘাতে বিয়ানীবাজারের যুবক নিহত

Published: 18 September 2021

স্টাফ রিপোর্টার :

স্কটল্যান্ডের একটি ইন্ডিয়ান রেষ্টুরেন্টে ১৭ সেপ্টেম্বর শুক্রবার কথাকাটির জের ধরে সহকর্মীর ছুরিকাঘাতে বিয়ানীবাজার পৌরসভাধীন ফতেহপুর গ্রামের সেলিম উদ্দিন(৪৪)নির্মমভাবে নিহত হয়েছেন।

সেলিম দীর্ঘ ২০ বছর যুক্তরাজ্যে বসবাসের পর মাত্র কয়েকদিন পূর্বে স্হায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছিল।স্বদেশীয় ঐ হত্যাকারিকে পুলিশ ছুরিসহ হাতে-নাতে গ্রেফতার করেছে। তিনি মরহুম সদাই মিয়ার পুত্র।