গোয়াইনঘাটে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Published: 19 September 2021

সিলেট অফিস :


সিলেটের গোয়ােইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষত হয়েছে। শনিবার গভীর রাতে এ অভিযান চালায় পুলিশ।

জেলা পুলিশ প্রদত্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় গোয়াইনঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ এর তত্ত্বাবধানে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব এর নেতৃত্বে থানা এলাকায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ১৮ সেপ্টেম্বর রাত অনুমান ২ টায় সিলেটের গোয়াইনঘাট থানার সুলতানপুর নামক স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় একই গ্রামের মৃত বাবু মিয়ার পুত্র মহিবুর রহমান ওরফে মন্টি প্রকাশ মন্টুকে তার বসতঘর তল্লাশী করে সাড়ে ১ কেজি গাঁজাসহ আটক করে। আটককৃত আসামীর বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।