সিলেটে দুই বোনের রহস্যজনক মৃত্যু
সিলেট অফিস :

সিলেট নগরীর আম্বরখানার মজুমদারী এলাকায় একসাথে দুই বোনের রহস্যজনক মত্যুর ঘটনা ঘটেছে। মজুমদারী ৩১ নম্বর বাসায় সোমবার রাতের কোন এক সময় এ ঘটনাটি ঘটে। নিহত দুই বোন ওই এলাকার মৃত কলিম উল্লাহ মেয়ে। তাদের একজনের নাম রানী। তিনি নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তার ছোট বোন কলি সদ্য মাস্টার্স শেষ করেছেন।
তবে অনেকে এটাকে আত্মহত্যা বলেছেন। কেন এ ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, প্রাথমিক অবস্থায় আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বোঝা যাবে প্রকৃত ঘটনা কী?
এদিকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে প্রাথমিক অবস্থায় অপমৃত্যু মামলা করা হবে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানা ওসি খান মো. মাইনুল জাকির।




