সিলেটের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আফতাব মিয়া আর নেই
সিলেট অফিস :

সিলেটের ঐহিত্যবাহী রিফাত এন্ড কোংসহ কয়েকটি স্বনামধম্য প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ আফতাব মিয়া আর নেই। মোহাম্মদ আফতাব মিয়া ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত আড়াই টায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক (৯০) বছর। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়েসহ অসংখ্য গ্রণগ্রাহী রেখে গেছেন।
তিনি ফিজা এন্ড কোং এবং আজিন এগ্রো ফুড লিমিটেড এর চেয়ারম্যান জহিরুল ইসলাম মিঠুর দাদা।
শিল্পপতি আলহাজ্ব আফতাব মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এক শোক বার্তায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, হাজী মোহাম্মদ আফতাব মিয়া আমাদের একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। তিনি সুখে-দুঃখে সব সময় আমাদের পাশে ছিলেন। এই প্রবীণ ব্যবসায়ীর মৃত্যুতে গোটা ব্যবসায়ী সমাজ আজ শোকাহত ও মর্মাহত। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান রাব্বুল আল আমিন তাকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করুন।




