শিল্পপতি আফতাব মিয়ার জানাযা শুক্রবার

Published: 23 September 2021

প্রেস বিজ্ঞপ্তি :

দৈনিক একাত্তরের কথা পত্রিকার প্রকাশক শিল্পপতি নজরুল ইসলাম বাবুলের পিতা ব্যবসায়ী, সাগরদিঘীরপাড় জামে মসজিদের মোতাওয়াল্লি আফতাব মিয়ার জানাযার নামাজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বাদ আসর অনুষ্ঠিত হবে।

সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে বাদ আসর জানাযার নামাজ শেষে মরদেহ দরগাহ গোরস্তানে দাফন করা হবে।

এরআগে গত সোমবার দিনগত রাতে ২টা ৩০মিনিটে (বাংলাদেশ সময়) ভারতের মুম্বাইয়ে একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি— রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৭)। তিনি স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জানাযার নামাজে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুমের ছেলে শিল্পপতি নজরুল ইসলাম বাবুল।

তিনি বুধবার রাতে জানান, তাঁর পিতার মরদেহ বৃহস্পতিবার সকালে মুম্বাই থেকে বিমানযোগে কলকাতা হয়ে বিকেলে আগরতলায় পৌঁছুবে। বিমানবন্দর থেকে মরদেহ অ্যাম্বুলেন্সযোগে আখাউড়া-আগরতলা স্থলবন্দরে এসে আসবে বিকেল আনুমানিক ৪টার দিকে। পরে সেখান থেকে মরহুমের স্বজনরা গিয়ে মরদেহ গ্রহণ করে সড়কপথে সিলেটের সাগরদিঘীরপাড়ে নিয়ে আসবেন রাতে। পরেরদিন শুক্রবার বাদ আসর দরগাহ মসজিদে জানাযার নামাজ শেষে দরগাহ কবরস্তানে মরদেহ দাফন করা হবে।