সভাপতি শ্যামলী, সম্পাদক রোকশানা
সভাপতি শ্যামলী, সম্পাদক রোকশানা
সিলেট জেলা নারী উন্নয়ন ফোরামের কমিটি গঠন
সিলেট অফিস :

সিলেট জেলা নারী উন্নয়ন ফোরামের এক সভা গত ২১ সেপ্টেম্বর মঙ্গলবার সিলেটের একটি অভিজাত হলে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলীকে সভাপতি এবং বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকশানা বেগমেকে সাধারণ সম্পাদক করে কার্যকরি কমিটি গঠন করা হয়।
অপরাজিতা-রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় নারী উন্নয়ন ফোরাম নারীদের কল্যাণে কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




