কুশিয়ারা নদীতে বিদেশি নাগরিকের লাশ

Published: 23 September 2021

সিলেট অফিস :


বিয়ানীবাজারের কুশিয়ারা নদীতে বিদেশি নাগরিকের লাশ
সিলেটের কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত এক বিদেশি নাগরিকের গলিত লাশ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা অজ্ঞাত লাশটি বিদেশি নাগরিকের বলে ধারণা করা হচ্ছে।

অর্ধগলিত লাশটির সঙ্গে একটি স্মার্ট ফোন ও মানিব্যাগ ছিল। মানিব্যাগের ভিতরে একজন ভারতীয় আইনজীবীসহ কয়েকজন ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড এবং একটি সিম কার্ডও পাওয়া গেছে।

কার্ডগুলো দেখে ধারণা করা হচ্ছে-লাশটি কোনো ভারতীয় হিন্দু ধর্মাবলম্বী নাগরিকের।